‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’ উপলক্ষে ঢাকা শিশু হাসপাতালে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে ওষুধ বিতরণসহ বহির্বিভাগ ও বিশেষজ্ঞ চিকিত্সা সেবা প্রদান করা হয়। এছাড়া বাদ জোহর শিশু হাসপাতাল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ, স্বেচ্ছায় রক্তদান এবং ভর্তিকৃত রোগীদের উন্নতমানের খাবার পরিবেশনের কার্যক্রম গ্রহণ করা হয়। সকালে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক (ডা.) সৈয়দ সফি আহমেদ হাসপাতালের সর্বস্তরের চিকিত্সক, কর্মকর্তা, সেবিকা ও কর্মচারীগণের সাথে বেলুন উড়িয়ে উল্লেখিত কর্মসূচির সূচনা করেন। —প্রেস বিজ্ঞপ্তি
