বার্সেলোনা ওপেনের ফাইনালে উঠেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। সেমিফাইনালে জার্মানের ফিলিপ কোহলে এইবারকে হারান টেনিস বিশ্বের সাবেক নাম্বার ওয়ান এ তারকা।
শেষ চারের লড়াইয়ে বর্তমানে পাঁচ নম্বর তারকা নাদাল জয় পান ৬-৩ ও ৬-৩ সেটে। শিরোপা নির্ধারণী ম্যাচে স্প্যানিশ তারকা লড়বেন জাপানের কেই নিশিকোরির বিপক্ষে।
নিশিকোরি সেমিফাইনালের অন্য লড়াইয়ে ফ্রান্সের বেনোইত পেইরের বিপক্ষে ৬-৩ ও ৬-২ সেটে জিতে ফাইনাল নিশ্চিত করেন।
ফাইনাল জিততে পারলে দুটি রেকর্ড গড়বেন নাদাল। নবমবারের মতো শিরোপা উৎসব করার পাশাপাশি আর্জোন্টাইন সাবেক তারকা গুলেরমো ভিলাসের সঙ্গে যৌথভাবে ৪৯তম ক্লে কোর্ট শিরোপা জেতার রেকর্ডের সঙ্গী হবেন তিনি।
