বিইউপিতে শেক্সপিয়ার রচিত 'কিং লেয়ার' নাটিকার প্রদর্শন

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৬:৩৫
 
বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ রবিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ শেক্সপিয়ারের লিখিত 'কিং লেয়ার' নাটক মঞ্চস্থ হয়।
 
এতে অভিনয় করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ইংরেজি বিভাগের শিক্ষার্থীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের প্রধানগন, বিভিন্ন বিভাগের প্রধানগন, শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।
 
উক্ত অনুষ্ঠানটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ইংরেজি বিভাগের তত্ত্ববধানে অনুষ্ঠিত হয়।