স্টোককে হারিয়ে সিটির প্রতিশোধ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৬:৪৮
ইংলিশ প্রিমিয়ার লিগের স্টোক সিটিকে হারিয়ে প্রথম পর্বের হারের প্রতিশোধ নিয়েছে ম্যানচেস্টার সিটি। ফিরতি পর্বে নবম স্থানে থাকা দলটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।
 
এর আগে গত ডিসেম্বরে স্টোকের মাঠ থেকে ২-০ গোলে হেরে ফিরেছিল সিটি। এই জয়ে ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ভালোমতোই টিকে থাকল তারা।
 
১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে থাকা আর্সেনাল অবশ্য এক ম্যাচ কম খেলেছে। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আছে ৩৪ ম্যাচে ৫৯ পয়েন্ট পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডও।
 
শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৭৩। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় টটেনহ্যাম হটস্পার।