অবশেষে মুশফিকের ব্যাটে রান ফিরতে শুরু করেছে। রবিবার মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে মোহামেডানের হয়ে ব্রার্দাস ইউনিয়নের বিপক্ষে ৭২ রানের ইনিংস খেলেন মুশফিক। ৮০ বলের ইনিংসে ছিল ৯ চার ও এক ছক্কা।
পর পর দুটি বড় টুর্নামেন্টে রানখরায় ভুগেছেন মুশফিক। ঘরের মাঠে এশিয়া কাপের পর ভারতে ওয়ার্ল্ড টি-টোয়েন্টিও হাসেনি তার ব্যাট।
যেকোনও পর্যায়ের ক্রিকেটে ১৬ ইনিংস পর হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। গত বছর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১০৭ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক।
