সুজুকি সুইফ্ট গাড়ি বাজারজাত শুরু করল উত্তরা মোটর্স

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:৫৯

বাংলাদেশের অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স লিমিটেড গাড়ি ক্রেতাদের জন্য সুজুকি পরিবারের নতুনভাবে সংযোজনকৃত সুজুকি সুইফ্ট গাড়ির বাজারজাতকরণ শুরু করল।

উত্তরা মোটর্স লিমিটেডের হেড অব বিজনেস প্লানিং নাঈমুর রহমান এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ঢাকা মটর শো এ উত্তরা মোটর্স প্যাভিলিয়নে সুজুকি সুইফ্ট গাড়ির বাজারজাতকরণের উদ্বোধন করেন।

নতুন সুজুকি সুইফ্ট গাড়িটি ১২০০ সিসির কে ১২ ভিভিটি ইঞ্জিন সমৃদ্ধ। এই গাড়িটিতে রয়েছে  জাপানিজ টেকনোলজির আকর্ষণীয় স্পোর্টি ও আরামদায়ক আসন, ৫ এজিএস (অটোগিয়ার সিফ্ট), হেলোজেন হেড ল্যাম্পস্, পুস স্টার্ট-স্টপ বাটন, স্মার্ট ডুয়েল এয়ার ব্যাগ্স ও এবিএস ইবিডি। উদ্বোধন অনুষ্ঠানে উত্তরা মোটর্স এর প্লানিং এন্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার মাশফিকুর রহমান এবং অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি