রাবি অধ্যাপক হত্যায় ইউরোপীয় ইউনিয়নের নিন্দা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৭:৪৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যায় তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের দূত পিয়েরে মায়াদন। এক বিবৃতিতে গভীর শোক প্রকাশের পাশাপাশি বর্বর হত্যাকাণ্ডটির নিন্দা জানান তিনি।
 
ঘাতকদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন ইউরোপীয় রাষ্ট্রদূত। তিনি অধ্যাপকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
 
জঙ্গিগোষ্ঠী আইএস অনলাইনে হত্যার দায় স্বীকার করেছে বলে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। পুলিশও প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জঙ্গি সংশ্লিষ্টতার কথা জানায়।