আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে প্রেষণে আইএসপিআরে নিয়োগ দিয়ে তার চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে।
আইএসপিআরের পরিচালকের দায়িত্বে থাকা মো. শাহীনুল ইসলামকে প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে পাঠানোর জন্য তার চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।
চা বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব শংকর প্রসাদ দেবকে গত ১৬ মার্চ চট্টগ্রাম পোট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (অর্থ) পদে প্রেষণে নিয়োগ দেয় সরকার।
২৪ এপ্রিল পর্যন্ত তিনি ঐ পদে যোগ না দেয়ায় সোমবার এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, আগামী ২৬ এপ্রিলের মধ্যে শংকর প্রসাদ নতুন কর্মস্থলে যোগ না দিলে ঐদিন অপরাহ্নে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাত্ক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
