চট্টগ্রামের লালদীঘি মাঠে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। সোমবার খেলাটির ১০৭তম আসর বসছে। প্রতিবছর বৈশাখের ১২ তারিখে এ বলি খেলার আয়োজন করা হয়।
এর আগে শনিবার থেকে লালদীঘি ও আশপাশের এলাকায় তিন দিনব্যাপী মেলা শুরু হয়। তারই অংশ জিনেবেও বলীদের লড়াই আজ সোমবার। বিকেল সাড়ে ৩টায় লালদীঘি মাঠে শুরু হবে এ বলি খেলা। ইতোমধ্যে ১৫০ জন বলি প্রতিযোগীতায় অংশ নিতে নাম লিখিয়েছেন।
বলি খেলা আয়োজক কমিটির আহ্বায়ক কাউন্সিলর জহরলাল হাজারী জানান, ইতোমধ্যে খেলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বলি খেলায় দর্শকের ভিড় বাড়বে।
