উলফার হুমকির মুখে বিবিয়ানা গ্যাস ফিল্ডে নিরাপত্তা জোরদার

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৯:৫৪
 
বাংলাদেশে সন্ত্রাসী হুমকির কারণে গ্যাস ফিল্ডের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চেভরনের অধীনে থাকা বাংলাদেশের সবচাইতে বড় গ্যাস ফিল্ডে ভারতের একটি জঙ্গি সংগঠন হামলা হুমকি দেয়ায় সোমবার থেকে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে বাংলাদেশ সরকারের একটি সূত্র।
 
ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) এর পক্ষ থেকে গ্যাস ফিল্ডটিতে হামলার হুমকি দেয়া হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা ঢাকাকে সতর্ক করে জানিয়েছে, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বিবিয়ানা গ্যাস ফিল্ডের পাইপলাইনে হামলার পরিকল্পনা করছে উলফার সদস্যরা। ঢাকা থেকে ২৭৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত সিলেটের এই গ্যাস ফিল্ড থেকে দেশের ৪৫ ভাগ জ্বালানি গ্যাসের চাহিদা মেটানো হয়।
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, গ্যাস ফিল্ড ও এর পরিবহন ব্যবস্থার জন্য বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।
 
বাংলাদেশের আদালত উলফা প্রধান পরেশ বরুয়াকে অস্ত্র পাচার মামলার আসামি হিসেবে গ্রেফতার করে ও শাস্তি দেয়া।
 
এদিকে চেভরনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা বিষয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সরকারের বিভিন্ন সংগঠনের সঙ্গে যৌথভাবে নিরাপত্তা উন্নয়নের কাজ চলছে। রয়টার্স।