দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক নিহত হয়েছে। এই ঘটনায় অন্য ট্রাকের চালকসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার চন্ডিপুর নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত চালক মোস্তফা (৪৫) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন রঘুনাথপুর সরকারপাড়ার বাসিন্দা। গুরুতর আহত হূদয় (৩০), রবিউল (৪০), পলাশ (২৬) ও সুমনকে (২২) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোহয়েছে।
এ ব্যাপারে বিরামপুর থানায় মামলা হয়েছে। নিহতের লাশ দিনাজপুরমর্গে পাঠানো হয়েছে।
