ক্রিকেট বিশ্বকে নিয়মিত বিস্ময় উপহার দিয়ে চলছেন বাংলাদেশের নতুন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টির পর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও দেখাচ্ছেন বোলিং জাদু।
বিশ্বজুড়েই তাই চলছে মুস্তাফিজ বন্দনা। বর্তমান ও সাবেক ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন মুস্তাফিজ। এবার মুস্তাফিজের প্রশংসা করলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস। তাদের নিজেদের ফেসবুক পেজে মুস্তাফিজের প্রশংসা করে একটি পোস্ট দেয় তারা।
