‘মার্সেল ক্লাব কাপ হকি টুর্নামেন্টে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে জয় পেয়েছে উষা ও মেরিনার। মঙ্গলবার বিকেলে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয় উষা ক্রীড়া চক্র ও এজাক্স স্পোর্টিং ক্লাব। আর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ও সাধারণ বীমা।
প্রথম খেলায় উষা ক্রীড়া চক্র ৫-০ গোলে এ্যাজাক্স এসসিকে পরাজিত করে। উষা ক্রীড়া চক্রের পক্ষে পুস্কর ক্ষিসা মিমো ১টি (৭ মিনিটে), মিঠুন ১টি (১৬ মিনিটে), হাসান যুবায়ের নিলয় ২টি (৪৩ ও ৫৪মিনিট) ও মাহবুব হোসেন ১টি (৬৮মিনিটে) গোল করেন।
দ্বিতীয় খেলায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৯-০ গোলে সাধারণ বীমাকে পরাজিত করে। মেরিনার ইয়াংস ক্লাবের পক্ষে আশরাফুল ইসলাম ২টি (১১ ও ১৮মিনিটে), রিমন কুমার ঘোষ ২টি (২০ ও ৬৫ মিনিটে), মামুনুর রহমান চয়ন ২ (৩১ ও ৫৭ মিনিটে), মইনুল ইসলাম কৌশিক ১টি (৪৩ মিনিটে), রাজু আহমেদ তপু ১টি (৬৭ মিনিটে) ও ডাম্বোস্কি নিকোলাই হেইঞ্চ ১টি (৬৯ মিনিটে) গোল করেন।
IMG0
এবারের এই মার্সেল ক্লাব কাপ হকি টুর্নামেন্টে ৯টি দল অংশ নিয়েছে। ৯টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। দুটি গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে। আর সেমিফাইনালের বিজয়ী দুটি দল ৯ মে শিরোপা নির্ধারণী ফাইনালে অংশ নিবে।
মার্সেল ক্লাব কাপ হকির ‘ক’গ্রুপে রয়েছে উষা ক্রীড়া চক্র, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, সাধারণ বীমা কেএস ও এ্যাজাক্স এসসি। ‘খ’গ্রুপে রয়েছে- আবাহনী এসসি লিমিটেড, মোহামেডান এসসি লিমিটেড, সোনালী ব্যাংক এসআরসি, বাংলাদেশ এসসি ও ওয়ারী ক্লাব।
IMG1
চ্যাম্পিয়ন দল ৭০ হাজার টাকা প্রাইজমানি পাবে। আর রানারআপ দল পাবে ৩৫ হাজার টাকা। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে মার্সেল এর পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
