ঢাবিতে বিডিজবস ক্যাম্পাস ক্যারিয়ার ফেস্টিভাল

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ২০:৫০
দেশের শীর্ষস্থানীয় চাকরির ওযেবসাইট বিডি জবসের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৭ম বারের মত অনুষ্ঠিত হচ্ছে ক্যাম্পাস ক্যারিয়ার ফেস্টিভাল। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড: কামাল উদ্দীন এ ফেস্টিভালের উদ্বোধন করেন।
 
দুই দিন ব্যাপি এ ফেস্টিভালের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা (সদ্য স্নাতক) মেলায় অংশগ্রহণকারী ৪০ টির মত প্রতিষ্ঠানের ১০০ এর অধিক শূন্য পদের বিপরীতে জীবন বৃত্তান্ত জমা দিবে এবং বুধবার বিভিন্ন প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের প্রতিনিধিরা বাছাইকৃত ছাত্র-ছাত্রীদেরকে সরাসরি ইন্টরভিউ করবে।
 
বিডিজবসের এর প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, ‘Get Yourself Recruited before you Graduate’ এই স্লোগানকে নিয়ে বিডিজবস গত ৭ বছর ধরে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে এ ফেস্টিভাল আয়োজন করে আসছে।
 
এ পর্যন্ত প্রায় ১ হাজার সদ্য স্নাতক এ ফেস্টিভালের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে। এ বছরও ২৫০ এর অধিক ছাত্র-ছাত্রী চাকরি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিডিজবসের এর মহাব্যবস্থাপক প্রকাশ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।