সাতক্ষীরার কালিগঞ্জে শ্রমিক নিহত, আহত-০২

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ২৩:০৮
সাতক্ষীরার কালিগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে একজন শ্রমিক নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই জন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
 
নিহত রাজু আহমেদ বাবু (৩৫) কালিগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের একটি অংশের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার কাকশিয়ালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আহতরা হলেন, ওই শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান ও যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম ।
স্থানীয় সাধারণ শ্রমিকরা জানায়, কালিগঞ্জ সড়ক বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদ গ্রুপের দখলে ছিল। আজ মঙ্গলবার সকালে কামরুল ও আবু তাহের গ্রুপ দখলে নেয়। সন্ধ্যায় মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদের নেতৃত্বে পাল্টা দখল করতে গেলে সংঘর্ষ বাঁধে । এ সংঘর্ষে রাজু আহমেদ ঘটনাস্থলে নিহত হন। আহত দুইজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।