আলহাজ আজগার আলী
দিনাজপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, সাবেক পৌর কমিশনার ও প্যানেল চেয়ারম্যান ও বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ আজগার আলী (৬৮) শুক্রবার দিবাগত রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন। দিনাজপুর রাজবাটী কবরস্থানে মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
ভাষা সৈনিক ওসমান গনি
ভাষা সৈনিক, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট আইনজীবী ওসমান গনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। গত শনিবার রাত সাড়ে নয়টায় ঢাকায় বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন এবং গতকাল রবিবার বাদ আসর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর ঈদগাহে নামাজে জানাজা শেষে রেহাইচর গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, চার পুত্র, তিন কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ভাষা সৈনিক আব্দুল মতিনের সাথে যুক্ত হয়ে ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন।
আমেনা খাতুন
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার দৈহারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত মো. আমির হোসেনের স্ত্রী, ফজিলা রহমান মহিলা কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বেলায়েত হোসেনের মাতা আমেনা খাতুন (১০২) শনিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি ৫ পুত্র ও ২ মেয়ে রেখে যান। ঐদিন বাদ আছর চিলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক অ্যাডভোকেট এসএম ফুয়াদ,ইউপি চেয়ারম্যান প্রগতি মণ্ডল গভীর শোক প্রকাশ করেন।
