কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৩:২৬
 
কাতারে রাজধানী দোহায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে আল শামাল রোডে এই দুর্ঘটনা ঘটে।
 
কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ জানিয়েছেন,  মাইক্রোবাসে করে কাজে যাওয়ার সময় দোহার কাছে আল শামাল রোডে বাংলাদেশিরা দুর্ঘটনায় পড়েন।
 
দুর্ঘটনায়  দুই ভাই ইসলাম উদ্দিন ও মঈন উদ্দিন  ঘটনাস্থলেই নিহত হন। কুরুব উদ্দিন, মো. মুহিবুর রহমান ও ফরিদ উদ্দিন হামাদ মেডিকেল হাসপাতালে মারা যান। 
আহত রিয়াজউদ্দিন, হেলাল উদ্দিন ও মো. হুসাইনকে একই হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
 
দোহার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, হতাহতদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার বর্ধান, আমরপুর, গাছবাড়ি ও কাতানপুর গ্রামে।-বিডিনিউজ।