বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুক্রবার শুরু হচ্ছে 'হুররে অনূর্ধ্ব-১০ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০১৬। বুধবার দুপুরে ফেডারেশনের কার্যালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলন অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, প্রাণ কনফেকশনারী লিমিটেড এর হেড অফ মার্কেটিং এন্ড সেলস এ কে এম মঈনুল ইসলাম মঈন, সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ফারহানা হক, সম্পাদক লাজুল করিম কস্তুরী (বালিকা বিভাগ) ও দোস্ত মাহ্মুদ নূরী শাহ (বালক বিভাগ) প্রতিযোগিতা পরিচালনা সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
প্রাণ-আরএফএল গ্রুপের এর পৃষ্ঠপোষকতায় 'হুররে অনূর্ধ্ব-১০ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০১৬' পরিচালনার জন্য এক লক্ষ দশ হাজার টাকা বাজেট ধার্য করা হয়েছে। এর মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ আশি হাজার টাকা প্রদান করছে। অবশিষ্ট ব্যয় টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফারহানা হক দশ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান মাসুম সামিয়া শীলা ২০,০০০ বিশ হাজার টাকা প্রদান করবেন। পৃষ্ঠপোষকতার নগদ অর্থ ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ- আরএফএল গ্রুপের পক্ষ থেকে আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে জার্সি, ট্রফি,মডেল এবং টুর্নামেন্টের ব্যানার, ফেস্টুন প্রদান করবে।
এ প্রতিযোগিতায় ১৪টি বালক ও ১০ টি বালিকা হ্যান্ডবল দল অংশগ্রহণ করবে।
বালক দলে রয়েছে :সেন্ট গ্রেগরীজ হাই স্কুল, সাউথ ব্রিজ স্কুল, গ্রীণ ডেইল ইন্টারন্যাশনাল স্কুল, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, হিড ইন্টারন্যাশনাল, স্কলাসটিকা, গ্রীণ হেরাল্ড, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, সানি ডেইল, মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়,সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, গ্রীণ জেমস,ধানমন্ডি টিউটোরিয়াল, আইডিয়াল স্কুল এন্ড কলেজ।
বালিকা দলে রয়েছে : সানি ডেইল, গ্রীণ হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল, ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, ধানমন্ডি টিউটোরিয়াল, সাউথ ব্রিজ স্কুল, সিদ্বেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, গ্রীণ ডেইল ইন্টারন্যাশনাল স্কুল, হিড ইন্টারন্যাশনাল।
