জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ফুলদীঘী বাজার এলাকা থেকে ১৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।
র্যাব সূত্র জানায়, ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের চতুর্থ দফা নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করার লক্ষে ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব ৫ জয়পুরহাটের সহকারী পরিচালক আশিকুর রহমান বিশেষ অভিযান চালায়। এ সময় স্থানীয় ফুলদিঘী বাজারে আওয়ামী লীগের নির্বাচনী অফিসের পূর্ব পাশে একটি ঘড় থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৮টি দেশীয় অস্ত্র ও লাঠি সোটা উদ্ধার করা হয় ।
অস্ত্র গুলোর মধ্যে রয়েছে চাইনিজ কুড়াল, রামদা, হাসুয়া, সামুরাই, চাকু ইত্যাদি। এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় র্যাব।
