বেনাপোলের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের চেয়ানম্যান কামাল হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তাকে মারধোর ও হুমকি মামলায় গ্রেফতার করে থানা পুলিশ।
তিনি বেনাপোলের দূর্গাপুর গ্রামের নজিম উদ্দিন ভুইয়ার ছেলে ও লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে লক্ষণপুর গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের ছেলে আব্দুল কাদেরকে মারপিট করে গুরুতর জখম ও জীবননাশের হুমকি দেয় চেয়ারম্যান কামাল। এ ঘটনায় আহত আব্দুল কাদেরের স্ত্রী নাজমা বাদী হয়ে মামলা করলে চেয়ারম্যান কামালকে গ্রেফতার করে পুলিশ।
তবে ইউপি চেয়ারম্যানের পরিবারের অভিযোগ মনোনয়ন নিয়ে রাজনৈতিক দ্বন্দ্বে দলীয় লোকজনের চক্রান্তের শিকার তিনি।
শার্শা থানার এসআই মুরাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
