বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনে নানা আয়োজন

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২৩:৪৫

গতকাল রবিবার নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৯ পালিত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে সকাল ৮টায় বিজয় মেলার মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে সরকারি হাই স্কুল মাঠে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট  গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, হেলাল উদ্দিন, রমজান আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী চ্যাটার্জী, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভাশেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে সদর উপজেলার গিলন্ড গ্রামে শিক্ষার আলো পাঠশালার উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা এবং আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। পাঠশালার সভাপতি সানিউর রহমান মিন্টুর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক টেলিগ্রামের সম্পাদক ও প্রকাশক শহিদুল ইসলাম সুজন। পাঠশালার উদ্যোগে জেলার ২০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, বন্দরের সমরক্ষেত্রে সদর-বন্দর আসনের সাংসদ সেলিম ওসমানের উদ্যোগে ৫শ’ পাউন্ডের কেক কেটে বন্দরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। শহরের দুই নং গেটে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে, কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে জেলা আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলী, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইকবাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, কাউন্সিলর কবির হোসেন প্রমুখ। এছাড়াও দুই নং রেলগেট দলীয় কার্যালয়ের কাছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি হায়দার আলী পুতুল প্রমুখ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ব্যানারে দুই নং গেট আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের কাছে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সিটি করপোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও কাউন্সিলর এবং ঠিকাদারবৃন্দ। অপরদিকে জেলা প্রশাসক মো. রাব্বি মিয়ার নেতৃত্বে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। পরে জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। এছাড়া বন্দর উপজেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শাহআলী মোঃ পিন্টু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান,  রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় এমপি, প্রশাসন, পুলিশ, প্রেসক্লাব, বিভিন্ন স্কুল, কলেজ, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় শিশুদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। গতকাল বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনী হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণে। শিশু সদনের শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। বাদ যোহর জেলার সকল মসজিদে জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার শামসুন্নাহার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা মহর আলী, মুক্তিযোদ্ধা ইমান উদ্দিন প্রমুখ। বিকালে বঙ্গবন্ধু পরিষদের গাজীপুর শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি মেয়র মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়া গাজীপুর মহানগর আওয়ামী লীগ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ডুয়েট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ধান গবেষণা, কৃষি গবেষণা ইনস্টিটিউট, কচিকাঁচা একাডেমিসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, গতকাল সকালে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা প্রমুখ। পরে উপজেলা সভা কক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কাটা হয় কেক। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী। আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আঃ খালেক বিএসসি, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সামিরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম, ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ। 

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠন, উপজেলা প্রশাসন, পৌর সভা, থানা পুলিশ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, ক্লাব নানা কর্মসূচির আয়োজন করে। এসব আয়োজনের মধ্যে ছিল দোয়া মাহফিল, শোভাযাত্রা, আলোচনা সভা, গণভোজ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেক কাটা ইত্যাদি। ধামরাই থানা পুলিশ কয়েকশ এতিম শিশু-কিশোরদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করে। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, মেয়র গোলাম কবির, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, ওসি দীপক চন্দ্র সাহাসহ গণমান্য ব্যক্তিবর্গ এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। পরে তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। বিশেষ অতিথি ছিলেন কলামিস্ট গবেষক লায়ন মীর আব্দুল আলীম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, প্যানেল মেয়র আমির হোসেন ভুঁইয়া, কাউন্সিলর আনোয়ার হোসেন, আশ্রাফুল ইসলাম, রফিকুল ইসলাম মনির, হাজী মফিজুল ইসলাম প্রমুখ। বরপা লিটল ফ্লাওয়ার এডুকেয়ার স্কুলে কেক কেটে জাতির জনকের জন্মদিন পালন করা হয়।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে রবিবার আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, কাটা হয় কেক। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজালাল মিয়া, আওয়ামী লীগ নেতা মুজাহিদুর রহমান হেলো সরকার, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী ওয়াজ উদ্দিন, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী প্রমুখ।

সিঙ্গাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ ও অ্যাসি ল্যান্ড মো.হামিদুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সরকারি কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সিঙ্গাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্রাম হোসাইন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক একেএম আরিফুর রহমান, সৃজনশীল লেখক মো. আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষক তপন কুমার, শাহজাহান দুলাল, আজিজুল রহমান বাদশা, হারুন অর রশিদ, মামুন শেখসহ সকল শিক্ষক ও শিক্ষার্থী। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কেক কাটা হয়।

স্টাফ রিপোর্টার সাভার জানান, সাভারে বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। গতকাল সকালে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে নিয়ে সাভার উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে হাতি এবং ঘোড়ার গাড়িসহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর দোয়া ও মোনাজাত এবং কেক কাটা হয়।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন প্রধান, এবি সিদ্দিক, রমজান মিয়াসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে সকালে সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য “শিশুদের বন্ধু বঙ্গবন্ধু” ও নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য “বঙ্গবন্ধুঃ মৃত্যুঞ্জয়ী মহানায়ক” শিরোনামের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুপুরে আদমজী নগর এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বঙ্গবন্ধুর জন্মদিন কেক কেটে উদযাপন করা হয়েছে। এছাড়াও সিদ্ধিরগঞ্জ বিদ্যুত্ কেন্দ্র, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয়, রেকমত আলী উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়েও রচনা প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।