সোনারগাঁওয়ে দেশীয় ৭০ লিটার মদ ও ৩ কেজি গাঁজাসহ কামাল হোসেন ও মাসুদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে মেঘনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোনারগাঁও থানা সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউপির ঝাউচর গ্রামের জালাল উদ্দিনের ছেলে কামাল হোসেন (৫৫) ও নুরুল ইসলামের ছেলে মাসুদ (৫০) দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ঝাউচর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের বাড়ি থেকে ৭০ লিটার মদসহ কামাল ও ৩ কেজি গাঁজাসহ মাসুদকে গ্রেফতার করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।
