নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, কোন অবস্থাতেই নির্বাচনের অনিয়ম বরদাশত করা হবে না। অতীতের নির্বাচনগুলোতে দুঃখজনকভাবে কিছু গোলযোগ হয়েছে। রাষ্ঠীয় সম্পদ রক্ষার্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছে। কিছু মানুষও মারা গেছে। আর যাতে কোন রকম সমস্যা না হয় নির্বাচন সংশ্লিষ্ট সকলকে সেই নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার বেলা ১১টায় আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জাবেদ আলী বলেন, কোন প্রার্থী অভিযোগ করলে সেগুলো আমলে নিয়ে ব্যবস্থা নিতে হবে। নিরপেক্ষতা বজায় রেখে প্রতিনিটি কর্মকর্তাকে দায়িত্ব পালন করতে হবে। কোন দলীয় ব্যক্তিকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব যাতে না দেয় সেই নির্দেশ প্রদান করেছেন তিনি।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন সভাপতিত্ব করেন।
প্রসঙ্গত, আগামী ২৮ মে আড়াইহাজারের ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
