দিনাজপুরের ফুলবাড়িতে জমিজমা বিরোধ সংক্রান্ত ছোট ভাইয়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার বড় ভাইকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রামের মৃত বশির উদ্দিনের বড় ছেলে ধজির উদ্দিন (৬৫) ও ছোট ছেলে মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের মধ্যে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ কারণে গত বুধবার (২৭এপ্রিল) উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিনই থানায় বড় ভাই ধজির উদ্দিনসহ ৭জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ছোট ভাই আব্দুল হামিদ। ওই মামলার সূত্র ধরে পুলিশ ধজির উদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলী বলেন, থানার নিয়মিত মামলার আসামি হওয়ায় ধজির উদ্দিনকে আটক করা হয়েছে।
