সরাইলে কষ্টি পাথরের মূর্তি জব্দ

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৭:৩৭
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের মাটির নিচ থেকে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে।
 
বৃহস্পতিবার সকালে প্রবাসী আবদুল মিয়ার বাড়ি থেকে পুলিশ মূর্তিটি জব্দ করেছে। 
 
পুলিশ ও এলাকাবাসী ও নির্মাণ শ্রমিকরা জানায়, সকাল ১০টায় প্রবাসী আবদুল মিয়ার বাড়ির নির্মাণ কাজের জন্য মাটি খুঁড়ছিল নির্মাণ শ্রমিকরা। এ সময় তারা  ২০/২৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিটি দেখতে পায়। এ খবরে সেখানে গিয়ে পুলিশ মূর্তিটি জব্দ করে।
 
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা মূর্তিটির আংশিক জব্দ করার সত্যতা নিশ্চিত করে বলেন, ‌‌'বাকী অংশগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।'