সুন্দরবনে ‘বিশেষ সতর্কতা’ জারি

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৫:৪৫
 
এক মাসের মধ্যে চতুর্থবার আগুন লাগার পর সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে বনবিভাগ। বৃহস্পতিবার থেকে এই রেঞ্জে প্রবেশের পাস-পারমিট দেয়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
 
বন সংরক্ষক (সিএফ) মো. জহির উদ্দিন আহমেদ জানিয়েছেন, এর ফলে জেলে, মৌয়াল, বাওয়ালী বা সাধারণ মানুষের চলাচল সংরক্ষিত করা হয়েছে।
 
বুধবার বিকাল পৌনে চারটার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় আগুনের সূত্রপাত হয়। এর আগে সুন্দরবনে আরো আগুন লাগে।
 
এদিকে সুন্দরবনে আগুন লাগার ঘটনার কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করেছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মোজাহেদ হোসেনকে প্রধান করে গঠিত ছয় সদ্যসের এই কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।