এতদিন দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ক্যারিবিয়ান হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইলের। ২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিওয়ার্সের বিপক্ষে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
এবার তারই রেকর্ড ভেঙে দিলেন তার স্বদেশি ব্যাটসম্যান ইরাক থমাস। ত্রিনিদাদ এন্ড টোবাকো ক্রিকেট অ্যাসোসিয়েশনের টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাত্র ২১ বলে সেঞ্চুরি করেছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।
স্পেসাইডের দেওয়া ১৫২ রানের লক্ষ্য থমাস ঝড়ে মাত্র ৮ ওভারেই টপকে যায়। ৩১ বলে ১৩১ রান করে ম্যান অফ দ্য ম্যাচ হন থমাস। ১৫টি ছক্কা এবং ৫টি চারের মার মেরেছেন তিনি।
স্বাভাবিকভাবেই দারুণ রোমাঞ্চিত থমাস। তিনি বলেন, ‘মাঠটা অবশ্য তুলনামূলকভাবে ছোট ছিল। শুরুতেই দুই-একটা বল ব্যাটের মাঝখানে লাগা মাত্রই বুঝে যাই যে আজ কিছু স্পেশাল ঘটতে যাচ্ছে। শেষ পর্যন্ত তা-ই হলো। ভালো লাগছে।’
