শিবগঞ্জে পদ্মা নদীতে গান পাউডার জব্দ

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৭:২৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে সকালে একটি নৌকায় তল্লাশি চালিয়ে চার কেজি ছয় শ গ্রাম গান পাউডার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
 
বৃহস্পতিবার দুপুরে বিজিবি-৯’র অধিনায়ক এসএম আবুল এহসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দলদূলভপুর ইউনিয়নের নামো জগনাথপুর এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে ওই নৌকায় তল্লাশি চালায়। এ সময় তারা চার কেজি ছয় শ গ্রাম (সাদা রংয়ের দুই কেজি দুই শ ও সিলভার রংয়ের দুই কেজি চার শ গ্রাম) গান পাউডার জব্দ করে। এসব গান পাউডার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।