মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালী মান্দ্রা গ্রামে জনি দেওয়ান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তিনি ওই গ্রামের নজরুল ইসলাম মেম্বারের পুত্র।
পুলিশের ধারণা, বৃহস্পতিবার সকালে জনি নিজ ঘরের বারান্দার আড়ার সঙ্গে প্লাস্টিকের রশি ঝুলিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
লৌহজং থানার এসআই আবু সাইদ বলেন, ‘জনি গত তিনমাস ধরে মাত্রাতিরিক্ত মাদক গ্রহণ করছিলেন। ধারদেনা করে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। তাই জীবন থেকে পালিয়ে বাচতে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকবেন।
তিনি আরো জানান, কোন অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ মনাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তানান্তর করা হয়েছে।
