বিগ বসে সাকিব

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৭:২৭
ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস-এর বাংলা ভার্সনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার প্রচারিত অনুষ্ঠানে তার সঙ্গে ছিল কেকেআর সতীর্থ উমেশ যাদব, সূর্যকুমার যাদব ও জেসন হোল্ডার।
 
এসময় তারা বিগ বসের ঘরের বাসিন্দাদের সঙ্গে ক্রিকেট খেলেন। মঙ্গলবার রাতে ‘কালারস বাংলা’ টিভিতে প্রচারিত শো’তে খেলার বাইরেও শিলাজিতের গানে নেচে গেয়ে আসর মাতিয়ে তোলেন সাকিবরা।
 
এরপর সাকিব আল-হাসানকে কিছু বলতে বলা হলে তিনি বলেন, তিনি খুবই উপভোগ করেছেন সময়টা।