পগবার দাম ১০০ মিলিয়ন!

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৮:৫৬
ইতালিয়ান মিডফিল্ডার পল পগবার বেড়ে উঠা মূলত ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। কিন্তু মূল দলে সুযোগ পাওয়ার এক মৌসুমের মধ্যেই তাকে বিক্রি করে দেয় রেড ডেভিলসরা।
 
কিন্তু সে সময়ের কোচ এলেক্স ফার্গুসনের এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে চলেছেন এই তরুণ মিডফিল্ডার। বর্তমানে জুভেন্টাসের হয়ে মাঠ মাতোনো এই ফুটবলারের দাম ১০০ মিলিয়ন পাউন্ড বলে গুঞ্জন উঠেছে।
 
মিডফিল্ডার হিসেবে ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে বড় তারকা হয়ে উঠেছেন। ক্লাবের হয়ে এখন পর্যন্ত ১৭৫টি ম্যাচ খেলেছেন ২৩ বছর বয়সী এ ফুটবলার। যেখানে ৩৪ গোলও রয়েছে তার দখলে। এছাড়া অসংখ্য গোলে রয়েছে তার সহোযোগিতা।
 
জাতীয় দল ফ্রান্সে ২০১৩ সালে অভিষেক হয় পগবার। এখন পর্যন্ত ২৯টি আন্তর্জাতিক ম্যাচে তার গোল সংখ্যা পাঁচটি। সম্প্রতি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি। তবে তাকে নিয়ে ইউরোপিয়ান সেরা ক্লাবগুলোর মধ্যে শুরু হয়ে গেছে টানাটানি।
 
বার্সা, রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে ইংলিশ ক্লাব চেলসি ও ম্যানচেস্টার সিটিও তাকে দলে ভেড়াতে চাচ্ছে। তবে এই মিডফিল্ডারকে সহজেই ছাড়ছে না তুরিনের ওল্ড লেডিরা।