নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হক গ্রেফতার হয়েছেন। এ সময় তার কাছ থেকে বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে (র্যাব) আদমজী ইপিজেডের ভেতর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তাকে গ্রেফতার করে। প্রসঙ্গত, আরিফুল হক নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ঘনিষ্ঠজন।
র্যাব-১১’র এএসপি মো. আলমগীর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
