সৈয়দ শামসুল হক'কে লন্ডনের হাসপাতালে ভর্তি

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ২১:৫৮
বিশিষ্ট লেখক ও কবি সৈয়দ শামসুল হক ফুসফুসে ক্যান্সারের চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তিনি দেশবাসীর কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের একজন মুখপাত্র আজ এ কথা জানিয়েছেন।
 
হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির বলেন, 'তিনি এখন লন্ডনের রয়্যাল মার্সলেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।' নাদিম আরও বলেন, "এই বিখ্যাত লেখক 'বিশ্বের অন্যতম সেরা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন' কিন্তু তাকে প্রায় দুই থেকে আড়াই বছর পর্যন্ত ঢাকা থেকে আসা-যাওয়া করতে হবে।'
 
সৈয়দ হক দেশবাসী এবং তার অনুরাগীদের কাছে দোয়া প্রার্থনা করেছে বলে জানান কাদির। ঢাকায় এই মাসের শুরুর দিকে লেখকের ফুসফুসে জটিল ক্যান্সার ধরা পড়ে এবং চিকিৎসার জন্য তিনি লন্ডনে আসেন।