বরিশালে গাঁজাসহ ২ নারী আটক

আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ০৮:৩৪
 
নগরীর কেডিসি এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক বিক্রেতাকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। 
 
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কীর্তনখোলা তীরবর্তী কেডিসি এলাকার মেসার্স চৌধুরী ডক ইয়ার্ড থেকে তাদের এক বস্তা গাঁজাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে শুক্রবার কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।
 
আটকৃতরা হলেন- কেডিসি এলাকার কামরুল ইসলামের স্ত্রী ফরীদা বেগম ওরফে গালকাটা ফরীদা ও একই এলাকার সেকান্দার আলীর স্ত্রী শাহানাজ পারভীন।
 
কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সমিরন মন্ডল জানান, নৌ পথে ফরিদা এবং শাহানাজারে গাঁজার চালান আসছে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডক ইয়ার্ড থেকে বস্তা ভর্তি গাঁজা উদ্ধার করা হয়। ফরিদা ও শাহানাজকে আটক করা হয়েছে। 
 
পুলিশের জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানায়- উদ্ধার হওয়া গাঁজার মধ্যে ১৫ কেজির মালিক শাহানাজ এবং বাকি ১০ কেজির মালিক ফরিদা।