সৈয়দপুরে বাসের ধাক্কায় নিহত ১

আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ০৮:৫৮
 
নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৫) নামের এক সাইকেল আরোহী কসাই ঘটনাস্থলে নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টায় সৈয়দপুর-রংপুর মহাসড়কের হাজীর বটতলার সন্নিকটে এই দুর্ঘটনাটি ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো গরু জবাই করার উদ্দেশ্যে ওই কসাই তার গ্রাম বাড়ি কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর থেকে স্থানীয় চিকলি বাজারে সাইকেলযোগে যাচ্ছিলেন। গ্রামীণ কাঁচা সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 
 
নিহত কসাই দীর্ঘ ২০-২৫ বছর কসাইয়ের কাজ করতেন। তার বাবার নাম মাল্লাম বলে জানা গেছে। 
 
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে বলে তিনি জানান।