বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০০:৩২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার সকালে ঢাকার ধলপুর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএফবিও এবং শতদল সংসদের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির কার্যক্রম গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন শতদল সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো. আক্তার হোসেন দেওয়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিন পুলিশ ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম ও যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াজেদ আলী। —প্রেস বিজ্ঞপ্তি