বরিশালে পুলিশের গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ২৮

আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৩:২২
 
বরিশালে আর্মড পুলিশ বহনকারী বাসের সঙ্গে একটি ইট বোঝাই ট্রাকের সংঘর্ষে ২৮জন আর্মপুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
আহতরা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয় থেকে ভিআইপি ডিউটির জন্য ৯৯জন আর্মড পুলিশ গোপালগঞ্জের টুঙ্গি পাড়ার উদ্দেশ্যে রওয়ানা করে। পৌনে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ৬মাইল নামক স্থানে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে আটকে যায়। 
 
এতে বাসে থাকা ৪৫ জনের মধ্যে এসআই জালাল, এএসআই জিল্লুর রহমান, সদস্য শ্রী মিলন, তরিকুল ইসলাম, শহিদুল ইসলাম, সোহেল, আল ইমরান, মো. সুলতান মাহামুদ, মো. সায়েম, সোহেল, জিবনিশ, মো. কাসেম, মিঠুন চন্দ্র রায়, মো. রমজান, রফিকুল, নাজমুল, মো. ইমতিয়াজ, আলম, সুব্রত বিশ্বাস, আসিফ, অনুপম দেবনাথ, নজরুল ইসলাম, তাহের, মেহেদী হাসান, জুয়েল, নাজিদসহ ২৮ জন আহত হয়। 
 
আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
আহত সবাইকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল বিল্লাহ।