বগুড়ার আদমদীঘিতে চেকজালিয়াতী মামলার সাজাপ্রাপ্ত আসামি মিরাজুলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এস আই সেকেন্দার আলী জানায়, আদমদীঘির সান্তাহার হউজিং কলোনীর সামাউল আলীর ছেলে মিরাজুল ইসলামের বিরুদ্ধে ২০১৪ সালের চেকজালিয়াতীর মামলায় আদালতে ২ মাস জেল ও ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা হয়।
এরপর থেকে মিরাজুল পলাতক থাকেন। আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি হলে শুক্রবার পুলিশ তাকে গ্রেফতার করে।
