কিশোরগঞ্জের গচিহাটা স্টেশনে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগ্রামী নাসিরাবাদ এক্সপ্রেসের ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারাদেশের সঙ্গে কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে গচিহাটা স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি সুভাষ চন্দ্র দাশ।
