সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে ৬ প্রতারক গ্রেফতার

আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৫:২৫
সেনাবাহিনীতে ভুয়া নিয়োগ দেয়ার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত ছয়জন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য। তাদের কাছ থেকে নয়টি ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়েছে। 
 
শুক্রবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
 
র‌্যাব -১ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মাসুদ জানান, এই চক্রটি সেনাবাহিনীতে নিয়োগ প্রত্যাশী ৩৯ জনের কাছ থেকে ১৩ লাখ টাকা গ্রহণ করেছে। তাদের মধ্যে ৯ জনকে ঢাকা ক্যান্টনম্যান্ট বোর্ডের অধীনে কর্মচারী নিয়োগের নয়টি ভুয়া নিয়োগপত্র দিয়েছে প্রতারকরা। এই অভিযোগে আজ সকালে বিভিন্ন স্থান থেকে ওই চক্রের ছয়জনকে গ্রেফতার করা হয়।