ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভোলাচং নতুন বাজার সংলগ্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু হয়েছে। মৃত (৩) তৈয়বা উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের আক্তার মিয়ার মেয়ে।
জানা গেছে, তৈয়বা দুপুরে বাজার সংলগ্ন রাস্তা ধরে বাড়ি যাচ্ছিল। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
