গণপিটুনিতে ডাকাত নিহত

আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৮:৪৬
নরসিংদী সদর উপজেলায় জনতার গণপিটুটিতে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত মোবারক হোসেন (৩৬) সদর উপজেলার নগরবানিয়াদি গ্রামের বাসিন্দা। নিহত ডাকাতের পকেটে চারটি মোবাইল ফোন ও একটি মানিব্যাগ পাওয়া গেছে।
 
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলাধীন খিলগাঁও-বথুয়াদী সড়কের খগেন্দ্র বাবুর ইটাখলার সামনে একটি অটোরিকশা থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের টাকা-পয়সা ও মালামাল ছিনতাই করছিল একদল ডাকাত। এ সময় অটোরিকশার চালকের চিৎকারে আশপাশের লোকজন এসে ডাকাত মোবারককে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।
 
পুলিশ জানায়, শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
এসআই তানবির জানান, মোবারকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।