রাজবাড়ীর পাংশা উপজেলায় ইউপি নিবার্চনকে কেন্দ্র করে পাংশা সরকারি কলেজের ছাত্র আনিসুর রহমান (২২) গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় হাবাসপুর ইউপির কাচারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হাবাসপুর ইউপির আওয়ামী লীগের বিদ্রোর্হী প্রার্থী আব্দুল আল মামুন ও আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীমের সমর্থকদের মধ্যে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই কোন্দল চলে আসছিলো। এরই রেশে বৃহস্পতিবার বিকালে মুক্তিযোদ্ধা ও পুলিশসহ সাতজন আহত হয়েছে।
এরই জের ধরে শুক্রবার সন্ধায় আব্দুল আল মামুনের সমর্থকরা কাচারি পাড়া গ্রামে আওয়ামী মনোনিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীমের সমর্থকদের উপর অর্তকিতে হামলা ও গুলি চালায়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এবাদত হোসেন বলেন, ‘গুলিবিদ্ধ কলেজ ছাত্রকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীম বলেন, পুলিশ বিদ্রোর্হী প্রার্থীর সঙ্গে হাত মিলিয়ে একের পর এক আমার সমর্থকদের উপর হামলা চালাচ্ছে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস বলেন, ‘একের পর এক হাবাসপুর ইউপিতে সহিংসতার ঘটনার পিছনে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা রয়েছে।’
