কুড়িগ্রামের রৌমারীতে ট্রলির চাপায় মেহেদী হাসান নামের ৪র্থ শ্রেণির এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাঁতভাঙ্গা-রৌমারী সড়কের বাতার গ্রাম নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র বড়াইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে লেখাপড়া করে।সে বাতার গ্রামের মৃত গাজীর পুত্র।
এদিন ভুট্টাভর্তি ট্রলির নিচে পড়ে নিহত শিশুর মাথা ছিন্নভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এঘটনায় এলাকাবাসি ট্রলিটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক করে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
