পুলিশ সুন্দরবনের আগুন লাগার ঘটনায় জড়িত থাকার অভিযোগে খলিলুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
শুক্রবার সন্ধ্যায় শরনখোলা থানা পুলিশ তাকে রাজাপুর গ্রাম থেকে আটক করে। আটক খলিলুর রহমান শরনখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া জানান, সুন্দরবনে আগুন লাগার ঘটনায় বন বিভাগ পৃথক দুটি মামলা দায়ের করে। মামলায় ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করা হয়। ওই মামলার আসামীদের ধরতে পুলিশ অভিযান চালায়।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের পঁচিশ নাম্বার কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় গত বুধবার চতুর্থ দফা আগুন লাগার ঘটনা ঘটে।
