ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৩:৩৪
 
রাজবাড়ীর পাংশায় শরিষা ইউপিতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ ও এগারো জন আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে শরিষা ইউপির খামার ডাঙ্গী গ্রামে ঘটনাটি ঘটে।
 
গুলিবিদ্ধরা হলেন, খামারডাঙ্গী গ্রামের, সুমন (২০), নুরুজ্জামান (৩৫), তোফাজ্জেল (৩০), আহাদ (১৯), বাছাই (৩৫)।
 
আহতরা হলেন, একই গ্রামের ইলিয়াস (১৬), আবু মুসা (১৬), মুন্নাফ (৩৫), আয়ুব মল্লিক (২৮) ,বাবলু (৩১), মুক্তার বিশ্বাস (২৭)।
 
আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
 
এলাকাবাসী জানায়, রাতে শরিষা ইউপিতে নৌকা প্রতীক সমর্থীত চেয়ারম্যান প্রার্থী আজমল আল বাহার ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুস সোবাহানের সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
 
আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী আজমল আল বাহার বলেন, 'বিদ্রোহী প্রার্থী সোবাহানের লোকজন আমার  সমর্থকদের ওপর গুলি করে। এতে আমার পাঁচ সমর্থক গুলিবিদ্ধ হয়।'
 
বিদ্রোহী প্রার্থী আব্দুস সোবাহান বলেন, 'আমার লোকজন ভোট চাইতে গেলে আজমল আল বাহরের লোকজন আমার লোকদের ওপর আক্রমন করে। ও আমার তিন সমর্থকের বাড়ি ঘর ভাংচুর করেছে।'