নিভেছে সুন্দরবনের আগুন, মামলা

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৪:১৭
তিনদিন পর নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের লাগা আগুন। এদিকে আগুন লাগার ঘটনায় ছয়জনকে আসামি করে বন আদালতে মামলা করেছে বনবিভাগ।
 
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো.মানিকুজ্জামান  জানান, শনিবার বেলা ১২টার দিকে স্টেশনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলায় লাগা নিভিয়ে ফেলা হয়েছে। আগুন সম্পূর্ণ নেভানো হলেও পর্যবেক্ষণ চলবে।
 
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, সুন্দরবনে লাগা আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে। সকাল থেকে বনে আর কোন ধোঁয়া দেখা যাচ্ছে না।
 
এর আগে বুধবার বিকালেক চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলায় আগুন লাগে।
 
এদিকে ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে ছয়জনকে আসামি করে শনিবার বন আদালতে একটি মামলা করেছেন।
 
এনিয়ে বনে আগুনের ঘটনায় তিনটি মামলা হল বলে জানিয়ে বিভাগীয় কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, আমরা তদন্ত করে পুরানো নতুন মিলে ছয়জনকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা করা হয়েছে।