সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যান প্রার্থী নিহত

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৫:০৭
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যান প্রার্থী ও যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় সীতাকুণ্ড স্বাস্থ্য হাসপাতালের সামনে যানজটে আটকা পড়া অবস্থায় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে সামনে থাকা তাদের কারটি একটি ট্রাকের ভিতরে ডুকে পড়ে। এ সময় ড্রাইভিং সিটের পাশে থাকা উপজেলা যুবদলের সহ-সভাপতি ক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন সোহেল (৩৫) চাপা খান। গুরুতর যখম হন তিনি। 
 
তাৎক্ষণিক ফায়ার সার্ভিস কর্মীরা সোহেলকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। ওই কারে থাকা অন্য ৩ জন ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করে। নিহত সোহেল আভ্যন্তরীণ জাহাজের ক্যাপ্টেন হিসাবে কর্মরত ছিলেন। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। আহতদের নাম জানা যায়নি।
          
এদিকে সোহেল নিহতের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব অধ্যাপক মো. আসলাম চৌধুরী এফসিএ এবং উপজেলা যুগ্ম-আহ্বায়ক জহুরুল আলম জহুরসহ বিএনপির অন্যান্য নেতারা নিহত সোহেলর বাড়িতে ছুটে যান ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।