ওয়ার্ল্ড টি টোয়েন্টি ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের উদযাপনের জন্য শাস্তি দেয়ার কথা বলায় আইসিসির কঠোর সমালোচনা করেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডস। সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটারের মতে, ভারতকে বাড়তি সুবিধা দিয়ে আসছে আইসিসি
সম্প্রতি দুবাইয়ে আইসিসির সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের আচরণের নিন্দা করা হয়। এক বিবৃতিতে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কয়েকজন ক্যারিবীয় ক্রিকেটারের মন্তব্য ও আচরণ ছিল ‘অগ্রহণযোগ্য’ ও ক্রিকেটের জন্য ‘অসম্মানজনক’। এঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা আছে বলেও জানায় আইসিসি। এর জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রিচার্ডস।
আইসিসির সবার সঙ্গে একই আচরণ করে না বলে দাবি করে রেফারেল সিস্টেম নিয়ে ভারতের আপত্তির কথা উল্লেখ করে রিচার্ডস বলেছেন, আইসিসি যদি ক্রিকেটের একমাত্র নিয়ন্ত্রক সংস্থা হয়ে থাকে, তাহলে সবাই একই আইন মানবে। কিন্তু আইসিসির কিছু আইন তো ভারত মানে না। তারা পুরোপুরি উপেক্ষা করেই বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। টাইমস অব ইন্ডিয়া।
