সাতক্ষীরায় নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৫:০৬
 
সাতক্ষীরার তালা উপজেলার শালিখা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার শালিখা গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে শালিখা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পাইকগাছা উপজেলা থেকে লাশটির ভাসতে ভাসতে তালা উপজেলার শালিখা নদীতে এসেছে। এখনও পর্যন্ত তাকে শনাক্ত করা যায়নি।
 
তিনি আরো জানান, লাশটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।